সিলেটের নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ (৩৪) এক যুবকের মৃতদেহ পুন:ময়নাতদন্তের জন্য তোলা হবে আজ।
আজ সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মৃতদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে, পুনরায় এ ময়না তদন্তের অনুমতি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
আর এ মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এরইমধ্যে বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পিবিআইয়ের তদন্ত দল।
বার্তাবাজার/আর.আর