সাংবাদিক মিজান তানজিল’র শ্বশুরের মৃত্যু

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা পার্সন মিজান তানজিল’র শ্বশুর মুকুল হোসেন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪ টায় পাবনা সাঁথিয়ার শরিষা তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পারিবারিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ গ্রাম শরিষা দারুল উলুম ক্বওমী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে শরিষা কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি ও সমকাল-এনটিভি’র জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাব সম্পাদক ও সময়টিভি-বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, পাবনা টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি জিয়াউল হক রিপন, সহ-সম্পদক মিলন মাহমুদ, কোষাধ্যক্ষ ও বার্তাবাজার পাবনা জেলা প্রতিনিধি মো: মাসুদ রানা, ডিবিসি নিউজ এর ক্যামেরা পারসন জুয়েল আসিফ সহ পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর