নুরের গ্রেফতার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাবেক ভিপি নুরুল হক নুরের গ্রেফতার দাবিতে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ অভিমুখে মশাল মিছিল কর্মসূচী পালন করে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ধর্ষণ, ধর্ষণে সহায়তা, ধর্ষণ পরবর্তী সামাজিকভাবে হেয় করা ও হুমকি দেয়া ইত্যাদি অপরাধের মাত্রাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

মামুন আরো বলেন, ঢাবি ছাত্রী কর্তৃক লালবাগ থানায় মামলা করার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ধর্ষণ মামলার মূল আসামি হাসান আল মামুন-নুরুল হক নুরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

সমুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, শুভ্র মাহমুদ, মাকসুদ হাওলাদারসহ অন্যান্য নেতারা।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর