নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আলী আহাম্মদ (৫৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আলী আহাম্মদ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ী মো. আলী আহাম্মদ কক্সবাজার থেকে ইয়াবা এনে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করত। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আলী আহমেদকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় আদালতে পাঠানো হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান । তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমআর