আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণ করে ভিডিও ধারন, গ্রেফতার ১

সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস কর্মীকে (৩০) ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে আসলাম সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত সুমন ময়মনসিংহের বাসিনা। সে ভুক্তভোগী নারীর পাশের কক্ষে ভাড়া থাকতো।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন বেশ আগে থেকেই নানা ভাবে ওই নারীকে উত্যক্ত করতো। সাড়া না পেয়ে গত ১০ অক্টোবর জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের ভিডিও করা হয়েছে এবং তা ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে আবারও ওই নারীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন সুমন।

এরপর গত মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপরপই অভিযান চালিয়ে সুমনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক আজহার হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর