বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবের বাসায় হামলা (ভিডিওসহ)

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাসায় হামলা করেছে স্থানীয় লোকজন। তখন পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, বাসাটিতে গৃহকর্মীকে মারধর করা হচ্ছে বলে গুজব ছড়িয়ে পরে। যার জেরেই হামলা চালায় স্থানীয় লোকজন। আসলে তেমন কিছুই হয়নি। বাসার জানালা গিয়ে এক গৃহকর্মী ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করায় তারা হামলা করেছে। মেয়েটি বাড়িয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে সাংবাদিক পীর হাবিবের ফ্ল্যাটের জানালা দিয়ে এক গৃহকর্মী ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়ে দেয়।

ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

উত্তরায় গৃহকর্মীর মৃত্যুর গুজব ছড়িয়ে ভাংচুর পুলিশের সাথে সংঘর্ষ

উত্তরায় গৃহকর্মীর মৃত্যুর গুজব ছড়িয়ে ভাংচুর, পুলিশের সাথে সংঘর্ষ

Gepostet von Barta Bazar am Mittwoch, 14. Oktober 2020

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর