৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশের দাবি আত্মহত্যা

বাগেরহাটের মোংলায় সাবির খান নামের ৯ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দিগরাজের বাঁশ বাজার এলাকার নিজ ঘরের বারান্দার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহত সাবির মোংলার শিল্পাঞ্চলের একটি গ্যাস কোম্পানির ইলেকট্রিশিয়ান মো. হোসেনের ছেলে। সে নৌবাহিনী স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে মোংলা থনার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বুধবার বিকেলে মোবাইলে গেম খেলা নিয়ে তাদের দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে সাবির রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বারান্দায় শিশুটিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার পরিবার। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার প্রমাণ পেয়েছেন।

৯ বছরের শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে এত ছোট শিশু আত্মহত্যা করতে পারে না। এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর