একাত্তর টেলিভিশন ও কিছু গণমাধ্যম বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। নুরের এমন সিদ্ধান্তের উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে এডিটরস গিল্ড।
আজ (বুধবার) এডিটরস গিল্ড, বাংলাদেশ-এর সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে গিল্ড সদস্যরা বলেন, ‘একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে নুরকে টকশোতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে রাজি হননি।এটা একান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু সেই টেলিভিশনসহ আরও কিছু মিডিয়াকে বর্জন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই মেনে যায় না।’
বিবৃতিতে বলা হয়, ‘নুরকে গণমাধ্যমের বিরুদ্ধে নেয়া এই অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি যেমন কিছু গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন তেমনি গণমাধ্যমও তাকে বর্জন করতে পারে।’
কেএস/বার্তাবাজার