চট্টগ্রামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মাসুদ রানা (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ অক্টোবর) র্যাবের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। আটক মাসুদ রানা নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার ওমর ফারুকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, নিজেকে কখনো সাংবাদিক ও কখনো গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানানভাবে টাকা আদায়ের অভিযোগে মাসুদ রানা নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
মাসুদ রানা নিজেকে ভোরের জানালা পোর্টালের হালিশহর প্রতিনিধি বলে নিজেকে পরিচয় দিয়েছেন র্যাবের কাছে। র্যাব সদস্যরা তার কাছ থেকে ওই পত্রিকার একটি আইডি কার্ডও উদ্ধার করেছে। এছাড়াও তার কাছ থেকে একটি নকল পিস্তল, এক সেট ওয়াকিটকি, চাকু উদ্ধার করা হয়েছে। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএস/বার্তাবাজার