মাগুরা শ্রীপুর উপজেলায় দুর্বৃত্তরা মনিরুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল শ্রীপুরের চৌগাছি গ্রামের ইছাক মীরের ছেলে।
শ্রীপুর থানার ওসি আলী আহম্মদ মাসুদ জানান, সন্ধ্যা পর্যন্ত মনিরুল দারিয়াপুর বাজারে ছিল। পরবর্তীতে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনে দুর্বৃত্তরা মনিরুলকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। মনিরুলের মরদেহ একটি ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বার্তাবাজার/কে.কে