দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পৃত্থি শ’র উইকেট হারিয়ে বিপাকে পড়ে দিল্লি ক্যাপিটালস। রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন তিনি। আর্চারের বলে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান দিল্লির এই ওপেনার। এরপর দলীয় ১০ রানের মাথায় উইকেট হারান আজিঙ্কা রাহানেও।
১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ার পর দিল্লিকে খাদের কিনারা থেকে টেনে তোলেন আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক স্রেয়াশ আয়ার। এই দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৮৫ রানের অনবদ্য জুটি।
৩৩ বলে ৫৭ রান করে আউট হন শিখর ধাওয়ান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ৪৩ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন স্রেয়াশ আয়ার। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার দিল্লির কাপ্তান। এছাড়া মার্কাস স্টোইনিজ ১৮, অ্যালেক্স ক্যারে ১৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬১ রান জমা করে দিল্লি ক্যাপিটালস।
রাজস্থানের হয়ে জোফরা আর্চার ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকটে। এছাড়া জয়দেব উনাড়কট ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট।সমান ১টি করে উইকেট নেন কার্তিক তেয়াগি এবং স্রেয়াশ গোপাল।
কেএস/বার্তাবাজার