মেঘনা নদীতে ইলিশ রক্ষার কার্যক্রম উদ্বোধন

আজ বুধবার নৌপুলিশের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের মেঘনা ব্রীজ ঘাট থেকে নৌপথে মুন্সীগঞ্জ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ঘাট পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি মো:আতিকুল ইসলাম বিপি এম (বার ), পিপি এম (বার) , মৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, পুলিশ সদর দফতরের এআইজি মাহফুজুর রহমান মামুন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যমল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ঢাকা ও চাদপুর নৌপুলিশের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম।

১৪ অক্টোবর থেকে ৪ নবেম্বর ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে সরকারের নানা সহায়তাও পাচ্ছে জেলেরা। আর নদীতে তৈরি হয়েছে ইলিশ রক্ষার প্রচারণার এক উৎসবমুখর পরিবেশ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর