ঢাকাস্থ সৌদি দূতাবাস ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো শুরু করেছে।
তবে এক্ষেত্রে প্রবাসীদের জরিমানাসহ গুণতে হবে বাড়তি টাকা। যার পরিমান ৬ হাজার ৫০০ টাকা।
আর এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, সৌদি দূতাবাস থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে। অনলাইনে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আর এ মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে দূতাবাস। কিন্তু ফ্লাইট কম থাকায় সমস্যায় পড়বে প্রবাসীরা। এই অল্প সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়লেও সব প্রবাসী সৌদি যেতে পারবেন না।
কেএস/বার্তাবাজার