৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৫১ বছর বয়স্ক গ্রেফতার

রাজধানীর কাফরুলে মহির উদ্দিন (৫১) নামে এক রাজমিস্ত্রিকে পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) সকালে শিশুটির পরিবার কাফরুল থানায় মামলা দায়ের করেছে।

কাফরুল থানার উপপরিদশর্ক (এসআই) মো. আ. জলিল জানান, ওই শিশুটির পরিবার ও রাজমিস্ত্রি মহির উদ্দিন ইব্রাহিমপুরের একই বাসায় পাশাপাশি দুইটি রুমে ভাড়া থাকেন। গতদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে মহির উদ্দিনের রুমে নিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি শিশুটির পরিবার রাতে বুঝতে পেরে থানায় অভিযোগ করে। পরে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এর পরপরই পুলিশ অভিযুক্ত মহির উদ্দিনকে গ্রেফতার করে।

এসআই আরও জানান, আদালতে পাঠানো হয়েছে রাজমিস্ত্রি মহির উদ্দিনকে। আর বিকেলে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছিলো। কিন্তু সেখানে কান্নাকাটি করায় শিশুটিকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফের শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর