রাজধানীর মিরপুর শাহ্ আলী মাজার সংলগ্ন পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে সংবাদ পেয়ে মিরপুর শাহ আলী মাজার ৩ নম্বর রোড সংলগ্ন পরিত্যক্ত একটি ময়লাযুক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি এতটাই বিকৃত যে চেনার কোনো উপায় নেই। ওই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ।
তিনি আরও জানান, ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বার্তাবাজার/কে.কে