ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ ১৪ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন নদ-নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়ন উপলক্ষে মৎস্যজীবী, মৎস ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলে সচেতন করার উদ্দেশ্যে আজ বুধবার বেলা ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন কচাবুনিয়া নদীর পাড়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, মোল্লা এমদাদুল্যাহ, স্টাফ অফিসার (অপারেশান্স), কোস্ট গার্ড, পুলিশ প্রশাসন,মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এমআর