শরণখোলায় মা ইলিশ সংরক্ষণে জেলেদের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

শরণখোলায় মা ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্যজীবিদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিতহয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায়প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এসময় অবরোধকালীন সরকারি প্রণোদনার ২০কেজি করে চাল উপস্থিত কয়েকজন জেলের হাতে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিরে সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ রায় ও জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, অবরোধের ২২ দিনে যাতে কোনো জেলে আইন ভঙ্গ করে নদ-নদীতে জাল না ফেলে সেজন্য সবাইকে সতর্ক করেছেন জেলা প্রশাসক।

তাছাড়া মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতেও সহযোগিতার আহবান জানিয়েছেন। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ অবরোধে বেকার হয়ে পড়া শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের চার হাজার ৮২০জন জেলের প্রত্যেকের জন্য সরকারি প্রণোদনার ২০কেজি করে প্রায় ১০০মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। যথা সময়ে এই চাল জেলেদের মাঝে বিতরণ করা হবে।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর