‘ওয়াইড’ দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার!

খালি চোখে দেখলে যে কেউই বলবে এটি ‘ওয়াইড’ ডেলিভারি ছিল। এমনকি দুহাত ও হাতও তুলে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু এরপর মহেন্দ্র সিং ধোনির দিকে তাকিয়েই যেন তার রক্ত হিম হয়ে গেল। ‘ভয়ে ভয়ে’ প্রসারিত দুই হাত নামিয়ে নিলেন আম্পায়ার পল রেইফেল। যেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।

সমালোচনা তো হবেই। আপনি যত বড় খেলোয়াড়ই হোন না কেন, তাতে তো মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত বদল হওয়ার কথা না! আম্পায়ারের পরিপূর্ণ স্বাধীনতা আছে যে কোনো সিদ্ধান্ত নেয়ার। মঙ্গলবার রাতে যা হলো, সেটি আসলেই দৃষ্টিকটু ঠেকেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর