বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের যোগসূত্র নেই: শিক্ষামন্ত্রী

আমাদের বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের কোন ধরনের মিল নেই। ফলে বড় বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তবে তা কোন কাজে আসছে না। এ কারণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবভিত্তিক করা হচ্ছে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব, বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, এক সময় সবাইকে শিক্ষার আওতায় আনাই ছিলো সবছেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন আর তা হচ্ছে না। সেটি সফল হওয়ায় এখন মানসম্মত শিক্ষার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের অভিজ্ঞ করে তোলা হবে। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে বড়
ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকবেশী পরীক্ষার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এটি শুধু পরীর্ক্ষাথী এবং অভিভাবকদেরও বাড়তি চাপের মধ্যে ফেলে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে পরীক্ষা ও সনদ নির্ভরতা কমিয়ে পাঠদানকে আনন্দদায়ক করা হবে। এ জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা জরুরি। বর্তমানে আমরা এটা নিয়ে কাজ করছি। বিষয়গুলো নিশ্চিত করতে পারলে শিক্ষকরা আরও দায়িত্বশীল হয়ে উঠবেন। পড়ালেখা শুধু পুস্তকভিত্তিক না করে দক্ষতাসম্পন্ন করে তোলা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর