ফরিদপুরের অপহরণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অপহরণ মামলার আসামি ইব্রাহীম শেখকে (২৪) ঢাকার পূর্বটুঙ্গি থানার বর্ণমালা রোডের দত্তপাড়া থেকে গ্রেফতার করেছে। ইব্রাহিম শেখ রূপাপাত ইউনিয়নের সুতলিয়া গ্রামের রত্তন শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে টুংরাইল গ্রামের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ করে। এই ঘটনায় ওই ছাত্রীর মা সবিতা রানী বাদী হয়ে বোয়ালমারী থানায় ২২সে সেপ্টেম্বর ইব্রাহিমকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা নম্বর ২২। মামলার পর থেকে ইব্রাহিম পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পূর্বটুঙ্গি থানার দত্তপাড়া এলাকা থেকে অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমানের নেতৃত্বে এস আই আশুতোষ তাকে গ্রেফতার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, অপহরণ মামলার আসামি ইব্রাহিমকে গ্রেফতারের সময় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বুধবার ওই ছাত্রীর স্বাস্থ্য পরিক্ষা ও ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়। ওই ছাত্রী তার বাবা মার কাছে না যাওয়ার কারণে তাকে সেভ কাস্টোরিতে দেওয়া হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর