২০১৯ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছেন মোংলার ১৩ জন স্কাউট। তাদের মধ্যে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৬ জন, সেন্ট পলস হাই স্কুলের ৪ জন, বাকী ৩ জন অন্যান্য প্রতিষ্ঠানের। এবার সারাদেশ থেকে ৭৯৪ জন স্কাউট প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছেন।
জানা গেছে, ২০১৯ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মোংলার নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে মোট ৬ জন স্কাউট মনোনিত হয়েছেন। তারা হলেন- তানভীর হোসেন, অভিষেক পাল, সুমি আক্তার, তাহসিন ইশরাত, নিশাত সুলতানা ও পিয়াস গুপ্ত।
এদিকে ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে যারা মনোনিত হয়েছেন তারা হলেন- মেজবাউদ্দিন রিয়াদ, শেখ সালমান রাজ, সোহাগী আক্তার মৌ ও রিজু মন্ডল। মোংলা পোর্ট ওপেন স্কাউট গ্রুপ থেকে মনোনয়ন পেয়েছেন ৩ জন। তারা হলেন- কৌশিক মন্ডল, রিয়াজ শেখ ও তানভীর হোসেন অপু।
এবার যারা প্রেসিডেন্ট’স স্কাউট পদকের জন্য যারা মনোনিত হয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোংলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তাদের এ সাফল্যে মোংলা উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/আর.আর