কেরানীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান

ইলিশের প্রজনন বাড়াতে মা ইলিশ রক্ষায় বুধবার (১৪ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে আজ বুধবার সকাল থেকে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। একই সময় বুড়িগঙ্গা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রথম দিনের অভিযানে উপজেলার বউ বাজার, জিনজিরা মাছ বাজার এবং জাল বাজারে মা ইলিশ রক্ষায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারগুলোতে কাউকে মাছ মজুদ ও বিক্রি করতে দেখা যায়নি এবং অবৈধ জালও পাওয়া যায়নি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতে অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নি। এমসয় অভিযানে সহযোগীতা করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আব্দুল্লাহ তিন্নি বার্তা বাজারকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিনের অভিযানে বাজার কমিটিগুলোর সেক্রেটারি এবং সদস্যদের উপস্থিতিতে সকল ক্রেতা ও বিক্রেতাদের মা ইলিশ রক্ষা অভিযান সম্পর্কে সচেতন করা হয়েছে। এসময় তিনি মা ইলিশ সংরক্ষণে এই আইন মেনে চলতে সকলকে সহযোগিতা করতে অনুরোধ করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর