সরাইলে মাটি ভরাটের নামে টাকা আদায়, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নদী খনন করে উত্তোলণ করা বালু দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গাসহ আশপাশের খালি জায়গা ভারাটে জন্য টাকা নেয়ার পরেও কাজ অসম্পন্ন থাকার প্রতিবাদে মানববনন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ বুধবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোশারফ হোসেন, স্কুল কমিটির সভাপতি নুরুল ইসলাম, কৃষক মনসুর আলীসহ ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ড্রেজিংকৃত বালু দিয়ে স্কুলের ৩৩ শতক জায়গাসহ মোট ১১৫ শতক জায়গা ভরাটের জন্য এলাকার ১৯ জনের কাছ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ৪ লাখ ৩২ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়েও কাজ সম্পন্ন না করার বিষয়টি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি মাটি দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে তারা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। পরে এলাকাবাসী অবিলম্বে মাটি ভরাটের কাজ সম্পন্ন করতে অথবা তাদের দেয়া টাকা ফেরতের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর