জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” শ্লোগানে সিরাজদিখানে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহেদ মো. সালেহ, সমাজ সেবা কর্মকর্তা সুমন মধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর