সংবাদ প্রকাশের পর ঘানি টানা বৃদ্ধ দম্পতির পাশে অংকুর স্বেচ্ছাসেবী সংগঠন (ভিডিওসহ)

নীলফামারীর ডিমলায় গরু ছাড়া নিজেরাই তেলের ঘানি টানছে ৭০ বছরের বৃদ্ধ সহিমুদ্দিন ও তার স্ত্রী নুর নাহার। ঘানি টেনেই ৩৫ বছর ধরে জীবন জীবিকা নির্বাহ করছে তারা। তাদের এমন মানবেতর জীবন যাপন নিয়ে “গরু কেনার সামর্থ্য নেই, ৩৫ বছর ধরে ঘানি টানছেন বৃদ্ধ দম্পতি” শিরোনামে ভিডিওসহ সংবাদ প্রচার করে বার্তা বাজার। সংবাদ প্রচারের ১ দিন পরই তাদের পাশে দাঁড়ালো অংকুর স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অংকুর ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার সরকার পাড়া গ্রামের সহিমুদ্দিন (৭০) এর নিজ বাড়িতে গিয়ে ১টি গরু ও ৩০কেজি শরিষা তুলে দেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আতাউর রহমান সরকার ও অংকুর ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠনের ডিমলা ভোলান্টিয়ার সাইফুল ইসলাম।

জানা গেছে, সরিষা দিয়ে বাড়িতে ঘানিতে তেল তৈরী করে বাজারে বিক্রি করা সহিমুদ্দিনের পৈত্রিক পেশা। আধুনিক যুগে ঘানি তেলের চাহিদা কমে গেলেও পৈত্রিক পেশা আঁকড়ে ধরে ৩৫ বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি। ঘানি টানতে গরুর প্রয়োজন হলেও অভাবি তেলি সহিমুদ্দিন গরু কেনার টাকা নেই। তাই উপায়ন্তর না দেখে সন্তানের লেখাপড়ার খরচসহ ৪ সদস্যের সংসার পরিচালনায় গরুর পরিবর্তে নিজেই তেলের ঘানি টানেন তিনি। মাত্র একটি গরুর অভাবে দিনে ৮ ঘন্টা কঠোর পরিশ্রম করেন তিনি। তার এ কাজে সহযোগিতা করেন তার স্ত্রী নুরনাহার বেগম (৫৫)।

ভিডিও আসছে………..

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর