চট্টগ্রামে নব্য জেএমবির ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার ৬ জন নব্য জেএমবির সদস্য বলে পুলিশ নিশ্চিৎ করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)।

আজ বুধবার (১৪ অক্টোবর) সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট, লোহাগাড়া ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, কেরানিহাট, লোহাগাড়া ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর