স্কুলছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালো প্রতিবেশী মামা

ঘরের বেড়া কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালিয়েছে প্রতিবেশী মামা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার তিন সন্তানকে বাড়িতে রেখে তাদের বাবা মা গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যায়। সন্ধ্যায় একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে বেলাল হোসেন রাত ১০ টার দিকে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এরপর তিন ভাইবোনের মধ্যে বড় বোন পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় অপর দুই ভাই তাদের প্রতিবেশী মামা বেলাল হোসেনের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করলে লুঙ্গি ফেলে রেখে পালিয়ে যায় সে।

খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে তড়িঘড়ি করে স্কুলছাত্রীর বাবা বাড়ি ফিরেন। তারা বিষয়টি গ্রামের লোকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

এ ব্যাপারে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি স্থানীয় ভাবে শালিস করা বেআইনী হওয়ায় ভুক্তভোগীদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিষয় আমরা জেনেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর