নোয়াখালী জেলার উপককূলীয় এলাকায় মেঘনা নদীতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” শুরু হয়েছে।
সারাদেশে আজ ১৪ অক্টোবর থেকে আগামি ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২দিন এ অভিযান চলবে। এসময় মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) জেলার উপকূলীয় অ ল সদর, হাতিয়া, সূবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বত্র জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং, ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে।
অভিযান চলাকালে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে আইন অমান্যকারীর সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।
জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, এসময় ৪ উপজেলায় প্রতিদিন হাট-বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বার্তাবাজার/আর.আর