দেশের জাতীয় মাছ মা ইলিশ রক্ষা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আকাশপথে হেলিকপ্টারে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
আজ বুধবার (১৪ অক্টোবর) মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে চাঁদপুরের মোহনপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমান ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরো বাড়ানো হবে।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রপ্তানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো।
বার্তাবাজার/কে.জে.পি