টাঙ্গাইলে নিয়মনীতির মধ্য দুর্গা পুজা প্রস্তুতি সভা

মহামারী করোনায় সরকারী নিয়ম নীতি বেধে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব।

এ উপলক্ষে বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুজ্জামমান খান,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি,ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মাকছুদুল আলম,দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম,সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া প্রমুখ।

প্রস্তুতি বিষয়ে পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা বলেন আমরা সরকারী নিয়ম নীতির মধ্যদিয়ে পুজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি ।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর