সিরাজগঞ্জে পবিত্র কোরআন অবমাননা করায় ‘ভন্ড পীর’ আটক

পবিত্র কোরআন শরিফে লাথি ও কোরআনের উপরে দাড়িয়ে অবমাননার দায়ে নুর ইসলাম (৪৫) নামের এক ভন্ডপীরকে আটক করেছে পুলিশ। সে নিজেকে পীর দাবি করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।

বুধবার সকালে (১৪ অক্টোবর) চৌহালী উপজেলার রেহাইপুকুরীয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত নুর ইসলাম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরীয়া গ্রামের মৃত গোলাফ সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মোবাইল চার্জ দিয়ে কোরআন শরিফের উপরে রেখে দেয় নুর ইসলাম। স্ত্রী জাহানারা আক্তার বাধা দেয়ায় ভন্ডপীর উত্তেজিত হয়ে পবিত্র কোরআন শরিফটি ঘরের বাহিরে ছুড়ে ফেলে দেয় এবং তার উপরে দাড়িয়ে থাকে। এই দৃশ্য আশ-পাশের লোকজন দেখে নুর ইসলামকে আটক করার জন্য পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভন্ডপীর নুর ইসলামকে আটক করে।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, সকালে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর