সম্প্রতি ফেসবুকে কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে ধর্ষণ করার হুমকি দিয়েছে আশিকুর রহমান নামের এক তরুণ।
‘একজন ধর্ষককে চিনে রাখুন…, আমাকে ধর্ষণের কী স্বতঃস্ফূর্ত ইচ্ছা!’ একাধিক স্ক্রিনশট দিয়ে ফেসবুকে পোস্ট করে এমন ক্যাপশন লিখেছেন সংগীতশিল্পী পুতুল।
পুতুল বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা তুললে ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন। পুতুলও তাঁকে ক্ষমা করে দেন। কিন্তু পরে ওই তরুণ ক্ষমা চাওয়ার ভিডিওটি সরিয়ে ফেলেন। বিষয়টি একরকমের চালাকি বুঝতে পেরে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এই সংগীতশিল্পী।

আজ বুধবার ১৪ (অক্টোবর) থানায় গিয়ে তিনি সাধারণ ডায়েরি করবেন। এরপর মামলা করার কথাও ভাবছেন।
পুতুল জানান, ‘শুধু তারকা নয়, সবাইকে এই ব্যাপারগুলো সামনে আনতে হবে। হুমকি পেয়ে, হেনস্তা হয়ে চুপ করে বসে থাকার কারণে এই ধরনের পুরুষদের সাহস বেড়ে গেছে। ফেসবুকে যাঁরা এমন করে থাকেন, তাঁদের নাম, পরিচয়, অ্যাকাউন্ট লিংকসহ প্রকাশ করে দিতে হবে। এভাবে সচেতনতা বাড়াতে পারলে এই ধরনের অপরাধ কমতে বাধ্য।’
বার্তাবাজার/কে.জে.পি