আজ ঢাকায় আসছেন মার্কিন শীর্ষ কর্মকর্তা বিগান

নয়াদিল্লিতে ৩ দিনের সফর শেষে আজ বুধবার ৩ দিনের সফরে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্টিফেন এডওয়ার্ড বিগান।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারী পুনর্ব্যক্ত করতে ডেপুটি সেক্রেটারি বিগান বুধবার থেকে শুক্রবার বাংলাদেশ সফর করবেন।

তিনি আরও জানান, ডেপুটি সেক্রেটারি বিগানের বাংলাদেশ সফরের উদ্দেশ্য সবার জন্য সমৃদ্ধি অর্জনে একটি অবাধ, উন্মুক্ত, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে অভিন্ন পরিকল্পনা এবং কভিড-১৯ মোকাবিলা ও এর প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতাকে এগিয়ে নেয়া।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর