মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মেহেরপুরের বিশিষ্ট চিকিৎসক রমেশ ক্লিনিকের মালিক ও মেহেরপুর জেলা বিএমএর সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ।

বুধবার রাত ৩ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রমেশ চন্দ্র নাথ গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সেখানে কিছুদিন যাবত তিনি আইসিওতে ভর্তি ছিলেন ডঃ রমেশচন্দ্র নাতের বয়স হয়েছিল ৮১ বছর, তার পরিবারের সদস্য, স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। মেহেরপুর জেলা বিএমএএর সভাপতি ছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি,প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি, সহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করছিলেন। এদিকে ডাক্তার রমেশ চন্দ্র নাথ এর মৃত্যুতে মেহেরপুর জেলা বিএমএএর সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা স্বাশিপের সভাপতি এমএ বাসার, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর