আরএমপি’র বিভিন্ন ইউনিটে কর্মকর্তাসহ ৪২ সদস্যের রদবদল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৪২ জনকে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। এর মধ্যে চারজন সহকারী পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের ৩৮ জন রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ কমিশনার আবু কালাম এক অফিস আদেশে এ রদবদল করেন। গতকাল সন্ধ্যায় আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি পুলিশের এসি হাবিবুর রহমান ছাড়াও বদলি করা হয়েছে ৫জন উপপরিদর্শক (এসআই), ছয়জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ২৬ জন কনস্টেবল। এই ৩৮ জন ছাড়াও আরএমপির ক্রাইম ইউনিটের এসি সোনিয়া পারভীন, লজিস্টিকস বিভাগের এসি উদয় কুমার সাহা এবং রাজপাড়া জোনের এসি রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর