রাজধানীর ভাটারার ধলীবাড়ি এলাকায় মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাবলি জামাতের দুই গ্রুপের সমর্থকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের বেলা তাবলিগের মাওলানা সাদপন্থী ৩ শতাধিক লোক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে মইনুল ইসলাম মাদ্রাসা মসজিদে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন ওই মাদ্রাসার নিরীহ ছাত্রদের সুরক্ষার জন্য হামলাকারীদের বাধা দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে, অর্ধশত সাদ অনুসারীদের আটকে রাখে স্থানীয়রা।
এর আগেও একবার সংঘর্ষের কারণে মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত শুক্রবার খুলে দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে