টেকনাফে সাড়ে ১১ হাজার ইয়াবা জব্দ, নারীসহ ৩ কারবারী আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে এক নারীসহ ১১হাজার ৬শ পিস ইয়াবা নিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ কার্যালয়। এ ঘটনায় এক জনকে পলাতক আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া ও বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিন জালিয়া পাড়া এলাকার রশিদ আহমদের স্ত্রী দিলারা বেগম (৩৫) ও বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া এলাকার উলামিয়ার ছেলে আলী আহমদ (৩৮) ও একই এলাকায় বসবাসকারী রোহিঙ্গা নাগরিক আলী আহমদের ছেলে সিদ্দীক আহমদ (৪৯)।

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা জানান, পৌরসভার দক্ষিন জালিয়া পাড়ার আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১হাজার ৬০০ পিস ইয়াবা ও নগদ ৪হাজার ২০০ টাকা ও একটি ফোন সেট জব্দ করা হয়। এঘটনায় রশিদের স্ত্রী দিলদার বেগম (৩৫) কে আটক করা হলেও রশিদ কে পলাতক আসামী করে মানলা দায়ের করা হয়।

অপরদিকে একই দিন দুই ঘন্টার ব্যবধানে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া এলাকার রোহিঙ্গা সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৩৮) ও সিদ্দিক আহমদ (৪৯) কে আটক করা হয়। এ ঘটনায় দুই জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক ও মালামালসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর