উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে গাফিলতির অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষন মামলার সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী ও তার পরিবার। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই তরুণী এই অভিযোগ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সবুর খান তদন্ত করার সময় ভুক্তভোগী তরুণীর সাথে সঠিকভাবে সমন্বয় করেনি বলেও অভিযোগ করেছে তরুণী।

আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত এক বক্তব্যে ওই তরুণী জানান, ২০১৭ সালে চাকরি চাইতে কাঁঠালিয়ার তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) এমদাদুল হক মনিরের কাছে গিয়েছিলেন তিনি। চাকরির তদবিরের কথা বলে ২০১৭ সালের ৩ এপ্রিল তাকে বরিশাল নগরীর আগরপুর রোডে তার বন্ধু মিঠু সিকদারের বাসায় নিয়ে ধর্ষণ করে মনির। ওইদিনই তথাকথিত এক কাজী ডেকে বিয়ের করার কথা বলে বিভিন্ন কাগজপত্রে তার সাক্ষর নেয় সে।

তিনি আরও জানান, এরপর থেকে স্ত্রী পরিচয়ে মনির তার বাড়ি আমুয়া বাজারে তার ৫তলা ভবনে, বরিশাল নগরীতে বন্ধু মিঠু সিকদারের বাসা এবং ঢাকার লঞ্চের কেবিনে তার সঙ্গে মেলামেশা হয়। এক পর্যায়ে বিয়ের কাগজপত্র চাইলে মনির টালবাহানা শুরু করে এবং বিয়ে হয়নি বলে জানায়। এ ঘটনায় গত ২৫ আগস্ট মনিরের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি। এছাড়া মামলার পর থেকে আসামি ও তার সহযোগীরা তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে ওই তরুণী দাবি করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর