সিলেট পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যার অভিযুক্ত এসআই আকবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় ইনচার্জ এসআই আকবর হোসেনকে। তার মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তাকে খুঁজছে পুলিশ।
তবে এ ব্যাপারে গণমাধ্যমে কেউ সরাসরি কিছু না বললেও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আকবরের খোঁজ পাওয়া যাচ্ছেনা বিষয়টি স্বীকার করেছেন।
আজ (মঙ্গলবার ১৩ অক্টোবর) সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি সূত্র জানিয়েছে।
কেএস/বার্তাবাজার