ধর্ষণ মামলার আসামি ঘুরছে প্রকাশ্যে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের মামলার আসামি সুমন রেজা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সুমনের বিরুদ্ধে মামলা দায়েরের ১৩ দিন পার হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামি সুমন রেজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ দাবি করছে।

অভিযোগ পাওয়া গেছে, আসামি সুমন রেজা দশম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সুমন রেজা ফোন করে তাকে বাহিরে আসতে বলে। ফোনের পর ওই ছাত্রী বাহিরে আসলে তাকে বাড়ির পিছনে নিয়ে সুমন রেজা ধর্ষণ করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি ওই ছাত্রী গোপন রাখলেও গত ২৯ সেপ্টেম্বর তার মাকে জানায়। পরে ওই ছাত্রীর বাবা গত ৩০ সেপ্টেম্বর দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুমন রেজার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেন।

মেয়েটির বাবা বলেন, ‘এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সুমন রেজা। কিন্তু পুলিশ তাকে ধরছে না, আমার কথা আমলে নিচ্ছে না পুলিশ। দৌলতপুর থানা পুলিশ এলাকার একটি প্রভাবশালী মহলের হয়ে কাজ করছে।’

তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলমের বলেছেন, ‘মামলার পর থেকে একাধিক অভিযান চালিয়েও সুমন রেজাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুব দ্রুত সে ধরা পড়বে।’

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর