টেকনাফে আপন ভাইয়ের হাতে খুন বড় বোন

কক্সবাজারের টেকনাফে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুনের ঘটনা ঘটেছে। এঘটনায় ঘাতক ইদ্রিস (৩৫) পলাতক রয়েছে। আজ বেলা ১২ টার দিকে সদর ইউনিয়নের হাবির ছড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৪৫) একই এলাকার হোসেনের কন্যা।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে দ্বীর্ঘ দিন ধরে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে জমিজমার জেরে তর্কের এক সময় ইদ্রিস তার বড় বোন দেলোয়ারা বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় কোপ দিয়ে ঘাতক ইদ্রিস পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইদ্রিসকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর