ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ই নভেম্বর। আর এ নির্বাচন উপলক্ষে আজ (১৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন ১৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
আজ মনোনায়ন পত্র জমা দেয়া হবে, এমন খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী প্রধান কার্যালয় ও তার নিজ বাসস্থানের সম্মুখে হাজারো লোকের সমাগম ঘটে। ঢাকা-১৮ আসনের তৃনমূল নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের অনেক নেতাকর্মী উদ্দীপন হয়ে একাত্মতা প্রকাশ করেন। হঠাৎ এতো লোকের ভালোবাসা পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি হাবিব হাসান। অশ্রুসিক্ত হাবিব হাসান বলেন- সকলের ভালবাসায় আজ আমি ধন্য। সকলের এই ভালবাসাটুকুই আমার জীবনের পরম পাওয়া।
তিনি উপস্হিত নেতৃবৃন্দের ভালবাসায় সিক্ত হয়ে সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন অফিস কার্যালয়ের দিকে রওনা হন। দুপুরের মধ্যে নির্বাচন কর্মকর্তার হাতে মনোনায়ন পত্র জমা দিয়ে ফিরে আসেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন,দক্ষিণখান থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, ও থানা আওয়ামীলীগ এবং বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দগণ।
কেএস/বার্তাবাজার