ইউএনওর সাথে দুর্ব্যবহার করে বহিস্কার হলেন বেড়া পৌর মেয়র

শিষ্টাচার বহির্ভূত আচরণের দায়ে সাময়িক বহিস্কার হয়েছেন পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এই বহিস্কারাদেশ দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ‍দুর্ব্যবহার করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়

উল্লেখ্য, সোমবার উপজেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় মেয়র কর্তৃক উত্থাপিত প্রস্তাব অনুমোদন না দেয়ায় পৌর মেয়র বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর