মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে আনোয়ার হোসেন(২৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বিষয়টি সায়েস্তা ইউপি সদস্য বোরহানউদ্দিন নিশ্চিত করেছেন। মঙ্গলবার(১৩ অক্টোবর) তিনটার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর-শ্যামনগর চকে এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার হোসেন (২৫) এর বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায়।
সায়েস্তা ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন জানান, চর-শ্যামনগর এলাকার মো.আবু সাঈদের জমিতে দিনমজুর আনোয়ার কাজ করার সময় বেলা তিনটার দিকে তার ওপর বজ্রপাত ঘটলে শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করেন। নিহতের স্বজনদের খবর দিয়ে লাশ দেশের বাড়ি সিরাজগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কেএস/বার্তাবাজার