শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উপলক্ষ্যে শরণখোলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে ইউএনও’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সিপিপির টিম লিডার হাবিবুর রহমান ফকির, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মামুনুর রশিদ, আসমাল হোসেন প্রমূখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর