রাঙ্গাবালীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তালের বীজ রোপণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তালের বীজ রোপণ করা হয়। বিকেলে ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ ও সিপিপি ছোট বাইশদিয়া ইউনিয়ন এর উদ্যোগে, উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের কাউখালী চরের উপর নির্মানধীন সড়কে এ বীজ রোপণ করা হয়।

বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিপিপি ছোট বাইশদিয়া শাখার টিম লিডার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলে আকবর লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও কাঁচা সড়ক ও বেড়িবাঁধ টেকসই করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর