মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ” এবারের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাংনী উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটি এ আয়োজন করে।
সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুযোর্গ ও ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে ভিডিও চিত্রের মাধ্যমে আলোচনা সভা ও শুভ উদ্বোধন প্রদর্শিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৭৪ মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী চিত্তরঞ্জন চক্রবভর্তী, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মহিউদ্দীন আলমগীর ,গাংনী পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন, গাংনী পৌর সভার কাউন্সিলর নবীরউদ্দীন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী চিত্তরঞ্জন চক্রবতী। এসময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, মাধ্যমিক সহঃ শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাশ, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
কেএস/বার্তাবাজার