আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বিশেষ আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর থানার ওসি শাহদারা সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার