আজ (মঙ্গলবার) সকাল ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। এসময় তিনি বলেন, পূজা মন্ডপ সমূহে নিরাপদে শারদীয় দুর্গা পূজা উদযাপনে সরকারী নির্দেশনা মেনে পূজা অর্চনা উৎসব সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট সকলকে আন্তরিকভাবে সচেষ্ট থাকার আহবান জানান ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর এ্যাডভোকেট কাজল বরন দাস, কলাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হালদার, বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, গলাচিপা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ মজুমদার, দশমিনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস চন্দ্র পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিনাকী রঞ্জন দাস, সাধারন সম্পাদক মনু পাল প্রমুখ।
কেএস/বার্তাবাজার