‘আরও গভীর হচ্ছে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’

ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তা আরও গভীরতর হচ্ছে বলেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান।আজ (মঙ্গলবার) দুপুরে ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মাণাধীন আগরতলা-আখাউড়া রেলপথ, আখাউড়া-আগরতলা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে আখাউড়া স্থলবন্দরে তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিদর্শনকালে মুহম্মদ ইমরান বলেন, উত্তর-পূর্বাঞ্চলের (পূর্বোক্তর ভারত) সাথে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন সুবিধায় দুই দেশের আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। যা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এবং এ পথে ট্রেন চলাচল শুরু হবে। এতে উভয় দেশ উপকৃত হবে। দুই দেশের মানুষের চলাচল বাড়বে।এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর ই আলম, আগরতলা স্থলবন্দর সুপারিন্টেনডেন্ট নন্দি।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর